নতুন বই
পাঠকের প্রিয় বইসমূহ
সবচেয়ে বেশি ছাড়
অন্যান্য প্রকাশকের বই




ইভেন্টস
প্রকাশনার গণ্ডি পেরিয়ে মান্দাস আয়োজন করে বই প্রকাশ, লেখক-আলাপ, প্রদর্শনী, কর্মশালা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিটি আয়োজনই সাহিত্য, শিল্প এবং ভাবনার মানুষের মধ্যে নতুন সংযোগ গড়ে তোলার এক আন্তরিক প্রয়াস।
আমাদের মিডিয়া
আমাদের ইউটিউব পেজটিতে ঘুরে আসুন: Click Here
JUN 14, 2025
পারিবারিক ভানু ! আমি কাঁদি সাহারায়
প্রতিক্ষণ বই-চা ঘরে ১৩ জুন, ২০২৫, এক অপরূপ সন্ধ্যা রচিত হল মান্দাসের দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশকে ঘিরে। ' পারিবারিক ভানু: স্ত্রী, কন্যা ও দুই পুত্রের স্মৃতিকথন' এবং ' আমি কাঁদি সাহারায়: স্মৃতিকথা ও সাক্ষাৎকারে সুরসাধক অখিলবন্ধু ঘোষ ' উপস্থিত ছিলেন ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়, বাঙালির প্রাণের ফুটবলার কিংবদন্তী গৌতম সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা নাট্যব্যক্তিত্ব পৌলমী চট্টোপাধ্যায়, অখিলবন্ধু ঘোষের প্রিয় ছাত্র মাধবেন্দ্র চট্টোপাধ্যায়, সংগীত অন্বেষক অভীক চট্টোপাধ্যায় এবং দুটি বইয়ের তিনজন সম্পাদক- দেবশংকর মুখোপাধ্যায়, সঞ্জয় সেনগুপ্ত ও শুভজিত সরকার। দুই বাঙালি মহীরুহ ব্যক্তিত্বের স্মৃতিচারণা ও বিশ্লেষণ শুনতে ভিড় হয়েছিল যথেষ্ট। অনুষ্ঠানের শেষ পর্বে অখিলবন্ধুর গানে মাতিয়ে দিলেন শিল্পী সপ্তর্ষি ঘটক। রইল অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও।
MAY 31, 2025
শঙ্খমালা | সম্পাদনা – সুমন্ত্র সেনগুপ্ত
সুমন্ত্র সেনগুপ্ত সম্পাদিত আবৃত্তিযোগ্য বাংলা কবিতা, গদ্য ও চিঠির সংকলন 'শঙ্খমালা' নিয়ে ৩০ মে বসেছিল ' মান্দাসে বইকথা'-র আসর। সম্পাদকের সঙ্গে কথোপকথনে ছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। রইল অনুষ্ঠানটির সম্পূর্ণ ভিডিও।
APR 29, 2025
মহানিষ্ক্রমণ- মৈত্রেয়ী দেবী | ভূমিকা ও তরজমা- মৃদুল হক
ঘৃণার বাস্তুতন্ত্রকে ঠেকাতে একটি বই হয়ে উঠতে পারে হাতিয়ার। কোন বই? মৈত্রেয়ী দেবীর ৬৪'র দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা ' মহানিষ্ক্রমণ' -এর মতো বই। ৭ এপ্রিল ' মান্দাসে বইকথা' অনুষ্ঠানে এই কথার নিরিখেই ' মহানিষ্ক্রমণ' বইটি নিয়ে আলোচনা করলেন এই সময়ের বিশিষ্ট চিন্তক অর্ক ভাদুড়ি। অনুষ্ঠানের শেষে কীভাবে ইংরাজি ভাষায় রচিত মৈত্রেয়ী দেবীর অত্যন্ত স্বল্প চর্চিত ' এক্সোডাস' গ্রন্থকে খুঁজে পেলেন এবং বাংলা তর্জমা করলেন সেই অভিজ্ঞতার কথা শোনালেন মৃদুল হক। রইল অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও।
APR 29, 2025
ব্রহ্মচারী ও কালাজ্বর (উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জীবনোপন্যাস) | কৃষ্ণা রায়
বিস্মৃতপ্রায় বৈজ্ঞানিকের হয়ে ওঠার গল্প 'ব্রহ্মচারী ও কালাজ্বর'। কৃষ্ণা রায়ের কলমে সেই সময় আর চরিত্ররা হয়ে উঠেছে জীবন্ত। ' মান্দাসে বইকথা'-র ১১ এপ্রিলের আড্ডায় মূল বক্তা ছিলেন তন্নিষ্ঠ পাঠক চয়নিকা চক্রবর্তী। উপন্যাসের লিখিত পাঠপ্রতিক্রিয়া পাঠিয়েছিলেন বেঙ্গল সায়েন্স এসোসিয়েশনের সম্পাদক ড: শুভব্রত রায়চৌধুরী। সভায় সেটি পাঠ করে শোনান কবি ও সম্পাদক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শেষে উপন্যাসের লেখক বইটি থেকে নির্বাচিত অংশ পড়ে শোনান। রইল অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও।
APR 17, 2025
নিজস্ব সমুদ্র | অলোকপর্ণা
রাষ্ট্রীয় দমন আর ব্যক্তিক অবদমনের গল্প এইসব। পৃথিবীর ইতিহাসে যখনই দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসে সক্রিয় হয়ে ওঠে সবরকমের মৌলবাদ। এই সবই যখন মেটাফরের ভিতর দিয়ে আখ্যানে প্রবেশ করে তখনই রচিত হয় ' নিজস্ব সমুদ্র'। লেখক অলোকপর্ণা তথাকথিত বাঙালি ' নারীবাদীদের' বিপ্রতীপে দাঁড়িয়ে কি অন্য বিকল্প চিন্তাবিশ্ব সৃষ্টি করেন? ৫ এপ্রিল, ' মান্দাসে বইকথা' অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেক্ষিত থেকে অলোকপর্ণার সাম্প্রতিক গল্পগ্রন্থ ' নিজস্ব সমুদ্র' নিয়ে আলোচনা করলেন সমকালের অনন্য কথাকার অনির্বাণ বসু। এদিনের আলোচনায় পাঠক, আপনাকে স্বাগত জানাই।
APR 17, 2025
অথ প্রজ্ঞাসুন্দরী কথা | ইন্দিরা মুখোপাধ্যায়
শর্মিষ্ঠা ভট্টাচার্য, সুস্মিতা সাহা এবং পিংকি সরকার। তাঁরা তিন জনই নিজেদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। কিন্তু ১ এপ্রিল, 'মান্দাসে বইকথা' অনুষ্ঠানে তাঁদের পরিচয় ছিল একনিষ্ঠ পাঠকের। পাঠক হিসেবেই তাঁরা ব্যক্ত করলেন ইন্দিরা মুখোপাধ্যায়ের নতুন উপন্যাস ' অথ প্রজ্ঞাসুন্দরী কথা'-র পাঠপ্রতিক্রিয়া।
আমরা আশ্চর্য হয়ে শুনলাম, তিনজনের বিশ্লেষণ তুলে ধরলো উপন্যাসের নানা গুরুত্বপূর্ণ দিক। পরিচয় পেলাম তিনজনের পাঠনিমগ্নতার।
এদিনের স্মরণযোগ্য আড্ডায় আপনিও প্রবেশ করুন পাঠক।
APR 17, 2025
অর্থনেতি | দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
জিডিপির হার কি সকল শ্রেণির সুখে বেঁচে থাকার কথা আদৌ বলে? প্রাতিষ্ঠানিক অর্থনীতির সঙ্গে কি আদৌ যোগ আছে খেটে খাওয়া মানুষের প্রাত্যহিকতার? নিসর্গের বিপদের সঙ্গে পুঁজির বিকাশের সম্পর্ক ঠিক কী?
আরও কত এমন প্রশ্ন-প্রতর্ক ভেসে উঠল মান্দাসের ঘরে। ২৮ মার্চ, ২০২৫ এর সন্ধে সাক্ষী রইল এক অভূতপূর্ব সংলাপের, ' অর্থনেতি' বই ঘিরে এই ডায়ালগ ছিল বইটির লেখক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুত্র আখর বন্দ্যোপাধ্যায়ের। পাঠক, এই আড্ডায় আপনাকে স্বাগত জানাই।
APR 17, 2025
যমজ মজা | গৈরিক গঙ্গোপাধ্যায়
যমজ সন্তানদের নিয়ে জনমানসে চর্চা প্রবল। হিন্দি সিনেমায় ' রাম অওর শ্যাম', 'সীতা অওর গীতা' বা ' জুড়ওয়া', অন্যদিকে শেক্ষপীরকে অবলম্বন করে বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস'।চর্চা চলছেই। যমজ সন্তানদের মধ্যে মিল-অমিল, আকর্ষণ-বিকর্ষণ নিয়েও আলোচনা কম হয়না। কিন্তু যমজচর্চা নিয়ে বাংলায় আস্ত একখানা বই? না, তাও ছিল না।
যমজবিজ্ঞান ধরে বাস্তবের উদাহরণ নিয়ে 'যমজ মজা' বইটি লিখেছেন গৈরিক গঙ্গোপাধ্যায়। ২৬ মার্চ, মান্দাসে বইকথা অনুষ্ঠানে এই বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক সমীর গোস্বামী। শেষে লেখকও তাঁর বইয়ের হয়ে ওঠার গল্প বলেন সবিস্তারে।
APR 17, 2025
পরিবেশে খুনখারাপি | সুরবেক বিশ্বাস, রাহুল রায়
২১ মার্চ, ২০২৫, শুক্রবার, মান্দাসে বইকথার আসরে সুরবেক বিশ্বাস এবং রাহুল রায়ের লেখা ' পরিবেশে খুনখারাপি' বইটি নিয়ে আলোচনা করলেন ইউনেসকো-র পরিবেশ বিষয়ক উপদেষ্টা স্বাতী নন্দী চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন এই বইয়ের নেপথ্যনায়ক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। দু-জন লেখকও তাঁদের এই বই লেখার অভিজ্ঞতার কথা বলেন। পরিবেশগত অপরাধ নিয়ে বাংলায় এই রকম প্রচেষ্টা বিরল, একথাও আলোচনায় উঠে আসে বারবার।
APR 17, 2025
সংকেত আকাশে উড়ছে | অনিতেশ চক্রবর্তী
১৭ মার্চ, ২০২৫, 'মান্দাসে বইকথা' অনুষ্ঠানে অনিতেশ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ ' সংকেত আকাশে উড়ছে' নিয়ে আলোচনা করলেন কবি ও গবেষক রাজদীপ রায়। অনুষ্ঠানের শেষ অংশে ছিল কবিকন্ঠে পাঠ। প্রশ্নোত্তরে জমে উঠেছিল এ দিনের সন্ধে।
APR 17, 2025
সেকালের কর্পোরেট | সিদ্ধার্থ মুখোপাধ্যায়
১৯ মার্চ, ২০২৫, বুধবার, 'মান্দাসে বইকথা'-র অনুষ্ঠানে সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা ইতিমধ্যেই লোকপ্রিয় গ্রন্থ ' সেকালের কর্পোরেট' নিয়ে আলোচনা করলেন শুভব্রত গঙ্গোপাধ্যায় (চম গাঙ্গুলি)। শেষে নিজের বইয়ের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত বলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
APR 17, 2025
পঞ্জিকার বিজ্ঞাপনে বাঙালির পোড়াকপাল আর জ্যোতিষব্যবসার শতবর্ষের ধারাবর্ণনা | কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত
মান্দাসে বইকথায় কৃষ্ণপ্রিয় দাশগুপ্তর লেখা ' পঞ্জিকার বিজ্ঞাপনে বাঙালির পোড়াকপাল আর জ্যোতিষব্যবসার শতবর্ষের ধারাবর্ণনা' বইটি নিয়ে আলোচনা। মূল আলোচক ছিলেন গবেষক-সাংবাদিক রূপসা রায়। তারপর আড্ডার দিগন্ত স্পর্শ করলো বহুস্তর। পাঠক, আপনিও সামিল হোন এই মজলিশে।
আমাদের সম্পর্কে
মান্দাস একটি স্বাধীন প্রকাশনা সংস্থা ও সাংস্কৃতিক উদ্যোগ, যার কেন্দ্র কলকাতা। সাহিত্য, অনুবাদ, দৃশ্যসংস্কৃতি এবং বহুমাত্রিক ভাবনার মাধ্যমে আমরা এমন বই প্রকাশ করি, যা পাঠককে নতুনভাবে ভাবতে, প্রশ্ন করতে এবং বিশ্বকে অন্য দৃষ্টিতে দেখতে অনুপ্রাণিত করে।














